বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিউজ ডেস্ক | ৬:৪৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল, ২০১৮

1523796342.png

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

রোববার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাজিতপুর থেকে ভৈরবগামী একটি সিএনজি অটোরিকসার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিএনজির চালকসহ ৬ জন।

আহতদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শাহীন (২২) ও আব্দুল করিম (২৮) নামে দুই যাত্রী মারা যান। পরে আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজির চালক লালন মিয়াও মারা যান।

পুলিশ সিএনজি ও ট্রাক্টরটি আটক করেছে।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM