বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক | ৭:০৫ অপরাহ্ন, ১১ এপ্রিল, ২০১৮

1523451950.jpg

জমি সংক্রান্ত বিরোধে অষ্টগ্রামে ভাই-ভাতিজার হাতে আবু ছালেক মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার বিকালে উপজেলার বাংগালপাড়া ইউনিয়নের রথানী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু ছালেক মিয়া রথানী গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আবু ছালেক মিয়ার সঙ্গে তার ভাইদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকালে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় নিহতের বড়ভাই আলেক মিয়া (৬০) এবং আলেক মিয়ার ছেলে খালেক মিয়া ও এলাছ মিয়ার ছোঁড়া ইটের আঘাতে ছালেক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্বামীর মৃত্যু সংবাদে অসুস্থ হয়ে পড়লে স্ত্রী জুলেখা বেগম (৪৫) কে হাসপাতালে ভর্তি করা হয়।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর কুমার ধর জানান, হাসপাতালে নেয়ার আগেই ছালেক মিয়া মারা যান।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্যা জানান, ঘটনা জানার পর থানা থেকে একজন অফিসার পাঠানো হয়েছে। এছাড়া লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

1 Comments

farok
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
সারা দেশে একই অবস্থা,ভাইয়ের হাতে ভাই খুন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM