বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে বিবিসি গ্রুপ

অষ্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে বিবিসি গ্রুপ

বিশেষ প্রতিনিধি | ১২:৫৪ অপরাহ্ন, ৯ এপ্রিল, ২০১৮

1523256855.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামের মাইজহাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেওঘর ইউনিয়নের ভাই ব্রাদার কো-অপারেশন (বিবিসি) গ্রুপ।

সোমবার সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কাছেদ মিয়ার উপস্থিতিতে বিবিসি গ্রুপের সদস্যরা আগুনে ক্ষতিগ্রস্থ মোট ১৪ টি পরিবারকে সমহারে চাল, ডাল ও তেল ও শাড়ী প্রদান করে।

এ সময় একজন অসুস্থ্য ক্ষতিগ্রস্থ নারীকে নগদ পাঁচশত টাকাও প্রদান করা হয়।

বিবিসি গ্রুপের যুগ্ম আহবায়ক গোলাম আশরাফ বাবু ভাটির রানিকে বলেন, বিবিসি গ্রুপ সকল ভাল কাজের সাথে সবসময় থাকবে।

উল্লেখ্য এর আগে ক্যান্সার আক্রান্ত প্রয়াত তরিকুলের চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করেছে বিবিসি গ্রুপ। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM