বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে ছিনতাইকারীকে জাপটে ধরল যুবক: টাকা, মোবাইল উদ্ধার

কিশোরগঞ্জে ছিনতাইকারীকে জাপটে ধরল যুবক: টাকা, মোবাইল উদ্ধার

নিউজ ডেস্ক | ৫:১৫ অপরাহ্ন, ৮ এপ্রিল, ২০১৮

1523186122.jpg

কিশোরগঞ্জে একজনকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের সময় হৃদয় নামে এক ছিনতাইকারীকে অাটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে শহরের স্টেশনরোড বটতলা এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

অাটক ছিনতাইকারী হৃদয় (২২) শহরের নিউটাউন এলাকার অাবু বকরের ছেলে। অাহত হাফেজ তরিকুল ইসলামকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. অারিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের শোলাকিয়া এলাকার শেখ সাহাবুদ্দিনের ছেলে হাফিজ তরিকুল ইসলাম (২৮) রাত ১০টার দিকে রেলস্টেশন থেকে বাসায় ফিরছিলেন। এ সময় বটতলা এলাকায় একটি ছিনতাইকারী দল তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করে ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় তরিকুল হৃদয় নামে এক ছিনতাইকারীকে জাপটে ধরে রাখে।

খবর পেয়ে এসঅাই তাজমুল করিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে অাটক করে। উদ্ধার করা হয় ছিনতাই করা ২৪ হাজার টাকা ও মোবাইল ফোন।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM