অষ্টগ্রামে তিন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ উদ্বোধন
নিউজ ডেস্ক | ৮:১৯ অপরাহ্ন, ৭ এপ্রিল, ২০১৮

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় দুটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- কাদিরপুর এস. এম নাথ উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসা।
পরে তিন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তাজরুল ইসলাম, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী পরিষদ মিঠামইন শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া, আব্দুল্লাপুর-খয়েরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুক্তার খানসহ প্রমুখ।
সূত্র: হাওরবাংলা

