অষ্টগ্রামে অগ্নিকান্ডে ১৪ বসতঘর ভষ্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকার
নিউজ ডেস্ক | ৭:০৩ অপরাহ্ন, ৬ এপ্রিল, ২০১৮

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে অগ্নিকান্ডে প্রায় ১৪ টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাতে মাইজহাটি গ্রামের জহুর উদ্দিনের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকান্ডে প্রায় ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে আরো ৮টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে।
অগ্নিকান্ডে ১৪ টি পরিবার একেবারে নি:স্ব হয়ে গেছে এবং অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে আরো ৮টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

