শনিবার, ১৫ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল রাজধানীর ভাটারায় দৃষ্টি উন্নয়ন সংস্থার ২১তম চক্ষু শিবির সম্পন্ন

রাজধানীর ভাটারায় দৃষ্টি উন্নয়ন সংস্থার ২১তম চক্ষু শিবির সম্পন্ন

গোলাম রসূল | ১১:০১ পূর্বাহ্ন, ২৭ মার্চ, ২০১৮

1522126895.jpg

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর আয়োজনে রাজধানী ঢাকার ভাটারা, নূরের চালা বোট ঘাটে বিনামূল্যে চক্ষু শিবির-২০১৮ এর কাজ সম্পন্ন হয়েছে। 

কিশোরগঞ্জ জেলা সমিতি, ঢাকা এর সহযোগিতায় সোমবার দিনব্যাপী এ চক্ষু শিবির ছিল ডাস এর ২১তম শিবির। 

সকাল ৯:০০ টা হতে বিকেল ৩:০০ টা পর্যন্ত লায়ন ড. শাহীন রেজা চৌধুরীসহ ডা. ইনতেসার ডা.লাবনি, ডা.রবিন, ডা. রাফায়েত, ডা.সালেক সহ চোখের ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার রুগী দেখেন।

এদিন সর্বমোট নয়শত রুগীকে সফলভাবে তাদের চক্ষু দেখা সম্ভব হয়। এর মধ্যে ৪০ জন রুগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামি ১৯ এপ্রিল নির্বাচিত রুগীদের নিজ দায়িত্বে অপারেশন করাবে দৃষ্টি উন্নয়ন সংস্থা।  

চক্ষু শিবিরের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ও গাজীপুর জেলার পুলিশ সুপার মো. হারুন অর রসিদ। উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আক্কাছ আলী বেপারি। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন ভুইয়া, সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা সমিতি। 

শিবিরের সভাপতিত্ব করেন ডাস চেয়ারম্যান আব্দুল উয়াদুদ চৌধুরী। চক্ষু শিবির পরিচালনা করেন লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী, সহযোগী অধ্যাপক (চক্ষু), প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক (ডাস) ঢাকা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন -হাবিবুর রহমান হারমিন মেম্বার, ৭নং ওয়ার্ড, ভাটারা ইউনিয়ন পরিষদ, ঢাকা।  

এতে আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির অর্থ সম্পাদক রোটারিয়ান কামরুল হাসান বাবু, কিশোরগঞ্জ জেলা সমিতির অর্থ সচিব মো. জুবায়ের হোসেন মালুম, ডা.ফাতেমা আক্তার রুবী, ডা.ঝুটন চন্দ্র বণিক, জিয়াউর বহমান জিয়া, মজিবুর রহমান, মো. এরশাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা সমিতির সদস্যবৃন্দ ও ডাসের প্রতিনিধিগণ।   

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM