বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা ভবনের উদ্বোধন

অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা ভবনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি | ৯:২৮ অপরাহ্ন, ২৫ মার্চ, ২০১৮

1521991700.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নবনির্মিত পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রোববার দুপুরে তিনি এ ভবনের উদ্বোধন করেন। 

উদ্বোধনের পর নবনির্মিত ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে রেজওয়ান আহাম্মদ তৌফিক উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামছুল আলম প্রমুখ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM