সরকারের সাফল্য: অষ্টগ্রাম প্রশাসনের আনন্দ র্যালি
নজরুল ইসলাম সাগর | ৯:৩১ অপরাহ্ন, ২২ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন করায় আজ সকাল দশটায় অষ্টগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক এক আনন্দঘন পরিবেশে আনন্দ র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অষ্টগ্রামের ঐতিহ্যবাহী লাটিখেলা ও বাদ্যযন্ত্রসহ আনন্দ র্যালিটি অষ্টগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়েপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড ময়দানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমসের নেতৃত্বে উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন সকল সরকারী-বেসরকারী অফিস, অষ্টগ্রাম প্রেসক্লাব, রোটারি ডিগ্রী কলেজ অষ্টগ্রাম, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, আঃ ওয়াদুদ উচ্চ বিদ্যালয়, হক সাহেব উচ্চ বিদ্যালয়, বাঙালপাড়া উচ্চ বিদ্যালয় ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালি শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি " আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয় " গানটি নিজ কন্ঠে পরিবেশনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, থানা ভারপাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লাহ, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জনাব মোঃ ফজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোঃ আফতাব, অষ্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জীবনময় শীল ও সাধারণ সম্পাদক শহীদুল হক খন্দকার, স্বপ্নিল গণগ্রন্থাগারের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সাগরসহ অষ্টগ্রাম উপজেলার সকল সরকারী -বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে স্থানীয় কবিগান, দেশাত্মবোধক সংগীত, জারি সারি ও বাউল গানসহ নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মন্নাফ।

