কিশোরগঞ্জে ‘কুটুমবাড়ি’কে জরিমানা
নিউজ ডেস্ক | ১০:৫৫ অপরাহ্ন, ২১ মার্চ, ২০১৮

কিশোরগঞ্জে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্য ঢেকে না রাখা ও অধিক দামে খাবার বিক্রি করার দায়ে হোটেল ‘কুটুমবাড়ি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ অর্থদণ্ড দেন।
তিনি বলেন, জেলা শহরের কালীবাড়ি এলাকার স্টেশন রোডের খাবার হোটেল ‘কুটুমবাড়ি’ পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্য ঢেকে না রাখা ও অধিক দামে খাবার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিকের প্রতিনিধি আবুল কাসেমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

