কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
কটিয়াদী প্রতিনিধি | ৯:০০ অপরাহ্ন, ১৯ মার্চ, ২০১৮

কিশোরগঞ্জ কটিয়াদীর বনগ্রামের আনন্দবাজারে আজ দুপুর ১টায় বাঁশ বোঝাই টমটমের আঘাতে এক নারী (কমলা বেগম, ৫০, বাড়ি বনগ্রাম পশ্চিম পাড়া) নিহত হয়েছে।
জানা যায়, দুপুরে বাঁশ বিক্রি করার জন্য হাসান নামের এক ড্রাইভার মধ্যপাড়া থেকে টমটম নিয়ে নিকলী যাওয়ার পথে বনগ্রাম ইউনিয়নের আনন্দবাজার নামক স্হানে এই দুর্ঘটনা ঘটে।
পরে জনগন তাকে হাতে -নাতে ধরে থানায় সোপর্দ করে।

