বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে জাতীয় শিশু দিবস পালিত

অষ্টগ্রামে জাতীয় শিশু দিবস পালিত

বিশেষ প্রতিনিধি | ৯:০৮ অপরাহ্ন, ১৭ মার্চ, ২০১৮

1521299292.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার জাতীয় শিশু দিবস কর্মসূচীর মধ্যে ছিল-র‌্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা।

এতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস ও উপজেলা প্রশাসক মো: সালাহ উদ্দিনসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া দিবসটি নানান কর্মসূচীর মাধ্যমে পালন করে রোটারী কলেজ পরিবার ও উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM