অষ্টগ্রামে জাতীয় শিশু দিবস পালিত
বিশেষ প্রতিনিধি | ৯:০৮ অপরাহ্ন, ১৭ মার্চ, ২০১৮

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার জাতীয় শিশু দিবস কর্মসূচীর মধ্যে ছিল-র্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা।
এতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস ও উপজেলা প্রশাসক মো: সালাহ উদ্দিনসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া দিবসটি নানান কর্মসূচীর মাধ্যমে পালন করে রোটারী কলেজ পরিবার ও উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

