সরারচরে বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করলেন আফজাল হোসেন এমপি
বাজিতপুর প্রতিনিধি | ৫:৩৪ অপরাহ্ন, ৬ মার্চ, ২০১৮

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে ৩৩/১১ কেভি ১০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব মো. আফজাল হোসেন এটি উদ্বোধন করেন।
বৈদ্যুতিক উপকেন্দ্রেটি বাস্তবায়ন করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
উদ্বোধনের পর আফজাল হোসেন উপকেন্দ্রেটি যেন সর্ঠিক ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য দোয়া মাহফিলেও অংশ নেন।
পরে তিনি উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ১৪৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করেন।
একই দিন বেলা ১২.৩০ টায় পিরিজপুর ইউনিয়নের খাসালা গজারিয়া গ্রামের ৫৩৪ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মো: আফজাল হোসেন।

