শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল নির্বাচনী জোয়ারে ভাসছে অষ্টগ্রাম বড় বাজার

নির্বাচনী জোয়ারে ভাসছে অষ্টগ্রাম বড় বাজার

নজরুল ইসলাম সাগর | ৬:১২ অপরাহ্ন, ৫ মার্চ, ২০১৮

1520251959.jpg

আগামী ১৫ মার্চ অষ্টগ্রাম উপজেলা সদরে অবস্থিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টগ্রাম উপজেলা বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ৩৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

অষ্টগ্রাম উপজেলা সদরে সরেজমিনে গিয়ে দেখা যায় চার দিকে বিরাজ করছে এক উৎসব মুখর নির্বাচনী আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে দেখা যায়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যস্ততাও তত বেড়ে যাচ্ছে। সাধারণ ভোটার ও জনসাধারণের মধ্যেও এ নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ ও কৌতুহল লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ সিরাজ উদ্দিন। তিনি জানান এ নির্বাচনে তিনটি পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস,এম, গিয়াস উদ্দিন ও চেয়ার প্রতীক নিয়ে রাজীব আহমেদ হেলু।

সাধারণ সম্পাদক পদে তিনজন হলেন- মোঃ আব্দুল হামিদ ( মাছ), মোঃ হাবিবুর রহমান আশরাফী ( কলস) ও নাজমুল হাসান বাবু ( তালাচাবি) এবং কোষাধ্যক্ষ পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- জীবনানন্দ দেবনাথ ( মই), আজিজ খন্দকার ( আম) ও শেখ ফাইজুল ইসলাম ( নলকুপ)। ভোটারদের সাথে কথা বলে জানাযায়, প্রত্যেকটি পদেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ বিষয়ে কথা হয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও অষ্টগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ফারুকের সাথে। তিনি জানান, "এ নির্বাচনে প্রতিটি পদেই প্রতিযোগীতা হবে। আমরা আশা করছি সুন্দর ও সুষ্টু পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং সকল ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।"

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM