সোমবার, ১ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: ২০ মার্চ অষ্টগ্রামে আনন্দ র‌্যালী

রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: ২০ মার্চ অষ্টগ্রামে আনন্দ র‌্যালী

বিশেষ প্রতিনিধি | ১২:৩৪ অপরাহ্ন, ৩ মার্চ, ২০১৮

1520058881.jpg

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় সর্বদলীয় এক বিশাল আনন্দ র‌্যালীর আয়োজন করেছে অষ্টগ্রাম উপজেলাবাসী।

আগামী ২০ মার্চ (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিতব্য এ আনন্দ র‌্যালীতে অষ্টগ্রামের সকল ইউনিয়ন থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করবে।

র‌্যালীটি বিকাল ৩টার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে শেষ হবে। সেখানে পরে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

উপজেলাবাসীর পক্ষে এ বিশাল র‌্যালীর আয়োজন করছেন অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অষ্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস।

তিনি ভাটির রানিকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা অনেক বেশি আনন্দিত। এটি দেশের ইতিহাসে প্রথম। এই আনন্দ অষ্টগ্রামের সকল মানুষের সাথে ভাগাভাগি করার জন্যই একটি আনুষ্ঠানিক, পরিকল্পিত ও গোছানো র‌্যালীর আয়োজন করতে যাচ্ছি।”

শহীদুল ইসলাম জেমস জানান র‌্যালীটি সুন্দর ও সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি চলছে। দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তিনি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্থরের মানুষকে র‌্যালীতে অংশগ্রহণ করার আহবান জানান।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM