এএফসিসিএল নির্বাচনে বিজয়ী অষ্টগ্রামের নুরে আলম খাঁন
বিশেষ প্রতিনিধি | ৪:২৭ অপরাহ্ন, ১ মার্চ, ২০১৮

নুরে আলম খাঁন
আশুগঞ্জ সার কারখানা এমপ্লয়ীজ ক্লাবের (এএফসিসিএল) সাধারণ নির্বাচন-২০১৮তে মান উন্নয়ন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অষ্টগ্রামের নুরে আলম খাঁন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে কাউছার-তাহের পরিষদের হয়ে তিনি মোট ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা তাজুল ইসলাম পেয়েছেন ২৪৫ ভোট।
১৫টি পদের জন্য এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৭৩ জন। এর মধ্যে কাষ্ট হয়েছে ৬৩৭ ভোট এবং বাতিল হয়েছে ২২ ভোট।


1 Comments