শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা

কিশোরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিউজ ডেস্ক | ৭:১২ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

1519737151.jpg

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. সফিকুল ইসলাম ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপসচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এআইটু প্রোগ্রামের সহযোগিতায় এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলায় উদ্ভাবনী বিষয়ক ৭৪টি স্টল স্থান পেয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM