শনিবার, ১৫ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরব প্রেসক্লাবের সভাপতি কাজল, সম্পাদক আনোয়ার

ভৈরব প্রেসক্লাবের সভাপতি কাজল, সম্পাদক আনোয়ার

নিউজ ডেস্ক | ৭:২৭ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

1519651659.jpg

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে স্থানীয় সাপ্তাহিক সময়ের দৃশ্যপটের সম্পাদক মো. জাকির হোসেন কাজল সভাপতি এবং দৈনিক বঙ্গজননীর ভৈরব প্রতিনিধি মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে কাজল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আনোয়ার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

গতকাল শনিবার সকালে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টা থেকে রাত সাতটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সাংবাদিক ও অসাংবাদিক দুই ক্যাটাগরির ২৫২জন সদস্য ভোটারের মধ্যে ২২৬জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

এর মধ্যে সাংবাদিক ক্যাটাগরিতে দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি এসএম.বাকী বিল্লাহ সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক অবলম্বনের প্রতিনিধি মো. মনিরুজ্জামান ময়না সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার মো. মোস্তাফিজুর রহমান আমিন (মোস্তাফিজ আমিন) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বৈশাখি টেলিভিশনের মো. আদিল উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক, চ্যানেল টুয়েন্টি ফোরের মো. বিল্লাল হোসেন মোল্লা প্রচার সম্পাদক, মাছরাঙ্গা টেলিভিশনের ওয়াহিদা আমিন পলি সমাজ কল্যাণ সম্পাদক, অসাংবাদিক ক্যাটাগরিতে পাঠাগার সম্পাদক পদে মো. নজরুল ইসলাম মুন্সি, ক্রীড়া সম্পাদক পদে মো. শওকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী সদস্য পদে সাংবাদিক শ্রেণিতে দৈনিক কালেরকণ্ঠের আবদুল্লাহ আল মনসুর, বাংলাভিশনের সত্যজিৎ দাস ধ্রুব, এটিএন বাংলার মো. তুহিন মোল্লা, দৈনিক মানবকণ্ঠের মো. আক্তারুজ্জান, দৈনিক সংবাদের সৈয়দ সোহেল সাশ্রু, দৈনিক আজকালের খবরের কাজী আব্দুল্লাহ আল মাসুম, সাপ্তাহিক জনপদ সংবাদের মো. নজরুল ইসলাম রিপন এবং অসাংবাদিক শ্রেণিতে মো. হারুণ অর রশিদ মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আর সরাসরি ভোটের মাধ্যমে (সাংবাদিক-অসাংবাদিক শ্রেণি) প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বঙ্গজননী পত্রিকার ভৈরব প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। তিনি পান ১১৪ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১ ভোট পান দৈনিক যুগান্তরের মো. আসাদুজ্জামান ফারুক।

সহ-সভাপতি পদে আ: লতিফ মাস্টার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হাজি আ:সাদেক পান ৮৫ ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে আব্দুল হেকিম রায়হান ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ ভোট পান মো. শফিকুল ইসলাম হীরা। কোষাধ্যক্ষ পদে ১১৯ ভোট পেয়ে আব্দুল হাকিম নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুর রউফ পেয়েছেন ১০৫ ভোট।

সূত্র: অর্থসূচক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM