শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কনস্টেবল নিয়োগে টাকা লাগবে না: কিশোরগঞ্জের এসপি

কনস্টেবল নিয়োগে টাকা লাগবে না: কিশোরগঞ্জের এসপি

বিশেষ প্রতিনিধি | ১২:২০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

1519366833.jpg
মোঃ আনোয়ার হোসেন খান

আগামী ৩ মার্চ জেলা পুলিশ লাইন্স থেকে যে সকল কনস্টেবল নিয়োগ করা হবে তাদেরকে কোন টাকা বা ঘুষ প্রদান করতে হবে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান।

শুক্রবার এসপি কিশোরগঞ্জ নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি বার্তা প্রকাশ করা হয়। এতে নিয়োগের জন্য কাউকে কোন ধরণের ঘুষ প্রদান না করার জন্য সতর্ক করা হয়।

বার্তায় লেখা হয় “প্রতারক ও দালাল চক্রের প্রতারণা হতে সাবধান। আগামী ইং ০৩/০৩/২০১৮ তারিখে পুলিশ লাইন্স, কিশোরগঞ্জ মাঠে অত্র জেলার যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। বিজ্ঞপ্তির শর্তানুসারে সব কিছু সঠিক থাকলে বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ পাবে। এই নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকের নিকট থেকে অর্থ আদায় করার পাঁয়তারা করছে। উক্ত নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত (১০০/-) ট্রেজারী চালানের অতিরিক্ত কোন টাকা কাউকে দেয়ার প্রয়োজন নেই। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কেউ যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে জনাব মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম,পিপিএম, পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয় প্রার্থী এবং তাদের অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন। ” 

18 Comments

Md, Abu hanifa
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
12585
MD SHAHIDULISLAM.
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Sir ami md shahidul islam rajshahi thaka amar ssc 2010/hsc2012 abdon kortea parbo kie.amar polic driving korar anok assha.dhoya kora bolban.
Durlav das
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Good planning
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
congratulation
Md Abdul Haque
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Excellent initiative. With the initiative of such young and honest officials the image of Police ????‍♀️ shall uphold & it’s very near to think that police is the Friend of people. Thanks for such initiative
Hemal
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Nice idea
Md Riyad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
AEI HOLU SONAR BANGLAR SONAR SELE
Md Riyad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
AEI HOLU SONAR BANGLAR SONAR SELE
Md Riyad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
AEI HOLU SONAR BANGLAR SONAR SELE
Md Riyad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
AEI HOLU SONAR BANGLAR SONAR SELE
Md Riyad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
AEI HOLU SONAR BANGLAR SONAR SELE
Md Riyad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
AEI HOLU SONAR BANGLAR SONAR SELE
Ashraful Islam
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Good disition
Md kawsar khan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
সব চাকরীর ক্ষেত্রে যদি এমন পদক্ষেপ গ্রহন করা হয় তাহলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বাছাই করা যাবে,আর যোগ্য ব্যাক্তিই দেশকে উন্নয়নের দিকে নিয়ে সক্ষম হবে।
Suvroto sarker
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Many many tnx sir,, I salut u
MD SHAMIM HOSSEN
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
সামান্ন এক লক্ষ টাকা দিতে না পারাই আমার চাকরি হয়নি। ২০০৯ সালে
Md. Azizul Islam
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
This is a great think sir.
Tanzym.
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Good.

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM