শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে অমর একুশ উদযাপিত

অষ্টগ্রামে অমর একুশ উদযাপিত

বিশেষ প্রতিনিধি | ১২:১৫ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

1519193751.jpg
অষ্টগ্রামে একুশের প্রভাত ফেরি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। 

বুধবার সকালে একুশের প্রভাত ফেরিতে অষ্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্থরের জনতা অংশগ্রহণ করে এবং পরে অষ্টগ্রাম খেলার মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। 

অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। 

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রভাত ফেরি ও একুশের কর্মসূচীতে যোগ দেয়। 

এছাড়া সদর উপজেলার বাইরে দেওঘর, বাঙ্গালপাড়া, কাস্তুল, পূর্ব অষ্টগ্রাম, আব্দুল্লাহপুর, আদমপুর ও কলমা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরি ও স্ব স্ব এলাকায় স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM