রবিবার, ১৬ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল চালু হতে যাচ্ছে অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টার

চালু হতে যাচ্ছে অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টার

বিশেষ প্রতিনিধি | ১০:২৮ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

1519057725.jpg
অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর দোয়া করা হচ্ছে।-ভাটির রানি

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের মানুষের চিকিৎসা সেবাকে আরো সহজ ও সাশ্রয়ী করার জন্য চালু হতে যাচ্ছে অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টার। 

সম্প্রতি পাঁচতলা বিশিষ্ট এ মেডিক্যাল সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। অষ্টগ্রাম থানার পশ্চিম পাশে পুরাতন ডাকবাংলোর সামনে নিরিবিলি ও অত্যন্ত মনোরম পরিবেশে এ মেডিক্যাল সেন্টারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টারের স্বত্তাধিকারী ডা: নাজমুল হাসান ভূইয়া (সোহেল) ভাটির রানিকে বলেন, “অষ্টগ্রামের সন্তান ও একজন ডাক্তার হিসেবে এলাকার প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে। সে দায়িত্ববোধ থেকেই আমি চিন্তা করলাম এখানকার মানুষের জন্য কিছু করা দরকার। আর সেটি আমি অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টারের মাধ্যমে করতে চাই। এই সেন্টারের মাধ্যমে অষ্টগ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার এক নতুন দ্বার উন্মোচিত হবে।”

তিনি আরো বলেন, বর্তমানে অষ্টগ্রামের রোগীরা পার্শ্ববর্তী দুটি উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন। এতে তাদের মূল্যবান সময় ও অর্থের অপচয় হচ্ছে। অষ্টগ্রাম মেডিক্যাল সেন্টার তাদের সময় ও অর্থ দুটোই বাঁচাবে। এখানেই তাঁরা বিভিন্ন রোগের ডায়াগনস্টিকসহ সুলভ মূল্যে চিকিৎসা করাতে পারবেন।

ডা: নাজমুল হাসান জানান এ বছরের মধ্যেই মেডিক্যাল সেন্টারটি চালু করার পরিকল্পনা রয়েছে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM