অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির হতে ১৩০ জনের অপারেশন সম্পন্ন
বিশেষ প্রতিনিধি | ৯:০৩ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

অপারেশনকৃত রোগী পরিদর্শন করছেন ডাক্তারসহ অন্যান্যরা--ছবি কামরুল হাসান বাবু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির হতে ১৩০ জনের অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গত ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি বাছাইকৃত রোগীদেরকে রাজধানী ঢাকার আগারগাওয়ে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে চিকিৎসা করা হয়। যাদের মধ্যে লেন্সসহ ছানি অপারেশন করা হয় ১২০ জনের ও নালির অপারেশন করা হয় ১০ জনের।
এর আগে গত ২৯ ডিসেম্বর অষ্টগ্রাম উপজেলা সদরে বিনামূল্যে চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করা হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিলনায়তনে সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত চোখের নানান ধরণের অপারেশনের জন্য অষ্টগ্রাম ও পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের একাংশের মোট ১৭২ জন রোগীকে বাছাই করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-এ ২ ও দৃষ্টি উন্নয়ন সংস্থার যৌথ -আয়োজনে এ চক্ষু শিবিবের সার্বিক সহযোগিতায় ছিল অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা এবং অষ্টগ্রাম উপজেলা সমিতি, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক। বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি মো: আনোয়ার হোসেন।
দৃষ্টি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে চক্ষু শিবির পরিচালনা করেন লায়ন ডা: মো: শাহীন রেজা চৌধুরী, সহযোগী অধ্যাপক, (চক্ষু) প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক, ডাস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চক্ষু শিবির কমিটির ইনচার্জ শাখাওয়াত হোসেন পিপলু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি এ এফ মাসুক নাজিম, অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, নারী নেত্রী সৈয়দা নাসিমা আক্তার, অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: বিমল চন্দ্র রায়, অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
আরও উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ তৌফিক এর সহধর্মিণী মিসেস সামসুন্নাহার নেলী , এনামুল হক ভুইয়া, সাঈদুর রহমান সাঈদ , কামরুল হাসান বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ডাস এর সদস্য এবং অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা এবং অষ্টগ্রাম উপজেলা সমিতি, ঢাকা-এর নেতৃবৃন্দ ।
অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির অর্থ সম্পাদক এবং ডাস সদস্য রোটারীয়ান কামরুল হাসান বাবু ভাটির রানিকে জানান, সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য রোগীদের ঢাকায় এনে চিকিৎসা শেষে পুনরায় গ্রামে ফেরত পাঠানো হয়েছে এর জন্য রোগীদেরকে এক টাকাও খরচ করতে হয়নি রোগীদের আসা যাওয়া, খাবার, ঔষধ ও কালো চশমা সবই বিনামূল্যে প্রদান করা হয়।
এর আগে অষ্টগ্রামসহ হাওর এলাকায় ১৮ টি চক্ষু শিবিবের মাধ্যমে প্রায় ৩০,০০০ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ৩,৫৩০ জন রোগীর লেন্সসহ ছানি ও নালি অপারেশন করেছে দৃষ্টি উন্নয়ন সংস্থা, জানালেন লায়ন ডা: মো: শাহীন রেজা চৌধুরী ।
ক্যাম্প-এ যারা সহযোগিতা করেছেন তাদের অন্যতম হল মাসুক নাজিম, মহসিন চৌধুরী, আনোয়ার হোসেন পপুলার ফার্মা, অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা এবং অষ্টগ্রাম উপজেলা সমিতি, ঢাকা ও বিদিএএটি, অস্ট্রেলিয়া।

