আনন্দ র্যালীতে কিশোরগঞ্জ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন
বিশেষ প্রতিনিধি | ৪:৪৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ র্যালীতে যোগ দিয়েছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ শাখা।
শনিবার র্যালিটি গুরুদয়াল সরকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে স্টেশন রোড দিয়ে গৌরাঙ্গ বাজার হয়ে ঈসা খান সড়ক অতিক্রম করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর ভাটির রানিকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা অনেক বেশি আনন্দিত। আর সে কারণেই অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনও সংগঠনের জেলা শাখার সাথে র্যালীতে যোগ দিয়েছে। আমরা গর্বিত যে এই আনন্দ র্যালীতে সমবেত হতে পেরেছি।
সকালে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালীর পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
র্যালীতে অভিনন্দন ও শুভেচ্ছা লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন, দৃষ্টিনন্দন ঘোড়ার গাড়ির, হাতি ব্যবহার করা হয় যা পুরো র্যালীটিকে করে তোলে অত্যন্ত আকর্ষণীয়।

