রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: কিশোরগঞ্জে আনন্দ র্যালী
বিশেষ প্রতিনিধি | ৪:০৯ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জে আনন্দ র্যালী
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় এক বিশাল আনন্দ র্যালী করেছে কিশোরগঞ্জবাসী।
লাখো মানুষের উপস্থিতিতে শনিবার র্যালিটি গুরুদয়াল সরকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে স্টেশন রোড দিয়ে গৌরাঙ্গ বাজার হয়ে ঈসা খান সড়ক অতিক্রম করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালীতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্থরের জনমানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সকালে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালীর পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
র্যালীতে অভিনন্দন ও শুভেচ্ছা লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন, দৃষ্টিনন্দন ঘোড়ার গাড়ির ব্যবহার করা হয় যা পুরো র্যালীটিকে করে তোলে অত্যন্ত আকর্ষণীয়।
এতে অন্যানের মধ্যে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির ছেলে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাসেল আহমেদ তুহিন, জেলা আওয়ামী লীগ নেতা ও পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ শাহজাহান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

