শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক | ৭:৩৯ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

1518788383.jpg

কিশোরগঞ্জে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হাসান আলী মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশন অদূরে ফকিরবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসান আলী মুন্সি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের মৃত আক্তার হোসেন ভূঁইয়ার ছেলে।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আসানুল কবির জানান, দুপুরে হাসান আলী মুন্সি নীলগঞ্জ রেলস্টেশন অদূরে ফকিরবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM