তাড়াইলে ইউপি সদস্যের হাতে যুবক ‘খুন’
নিউজ ডেস্ক | ১১:০৯ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলা ইউনিয়নের তেউড়িয়া মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার উত্তর ধলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার তেউড়িয়া মোড় বাজার এলাকায় ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসলাম উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে যান কামরুল মিয়া। এ সময় বাক-বিতণ্ডার একপর্যায়ে ইসলাম ছুরিকাঘাত করলে কামরুল ও তার সঙ্গী আনোয়ার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুজ্জামান জানান এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

