শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভৈরবে ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক | ৭:৪৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি, ২০১৮

1518443217.jpg

কিশোরগঞ্জের ভৈরবে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিকুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ১০ বছর তিনি পলাতক ছিলেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেন্দিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ওই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শফিকুল দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিলেন। সকালে তিনি মেন্দিপুর এলাকায় অবস্থান করছেন জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM