কিশোরগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
নিউজ ডেস্ক | ১১:৫৯ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম জুম্মন (২৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি)) রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাজহারুল ইসলাম জুম্মন কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আইয়ুব আলীর ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ জুম্মনকে আটক করা হয়।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

