শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

নিউজ ডেস্ক | ৬:৪৮ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

1518094085.jpg

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিকেল পৌনে ৩টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে।

এ সময় পুলিশের একটি পিকআপকে ধাওয়া করে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইট-পাটকেলে কয়েকজন আহত হয়। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে মিছিলকারীদের হটিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিকেলে রায় ঘোষণার পর শহরের পুরান থানা এলাকায় একটি পিকআপ ভাঙচুর ও একরামপুরে একটি অটোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

যদিও যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি, র‌্যাব-পুলিশসহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM