আশ্রয়ের কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
মাহমুদ কামাল, কটিয়াদী | ১২:১৫ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সামাজিক সংগঠন আশ্রয়ের কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামীল ও সিনিয়র ম্যাজিস্ট্রেট মোঃ আবু তাহের সাইদ।
আশ্রয় নামের সংগঠনটি দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তাদের কার্যক্রম স্বচক্ষে দেখার জন্য বুধবার বিকালে আচমিতা ইউনিয়নে পাইকসা গ্রামে আশ্রয়ের বিভিন্ন কাজ ঘুরে দেখেন আক্তার জামীল ও আবু তাহের সাইদ।
আশ্রয়ের কার্যক্রম দেখে তাঁরা বেশ খুশি হন এবং এর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান।
এ সময় আক্তার জামীল পাখি নিধন বন্ধ করার জন্য তিনি আশ্রয়ের পাশে থাকবেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

