নিকলীতে ৫৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক
নিউজ ডেস্ক | ১:০৬ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জের নিকলীতে ৫৩০ পিস ইয়াবাসহ তাজেল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
তাজেল ইসলাম উপজেলার মদবিশপুর এলাকার সুন্দর ফকিরের ছেলে।
সোমবার রাতে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফট্যানেন্ট এম শোভন খান বিষয়টি নিশ্চিত করেন।
শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জুয়ার নিকলী মঞ্জিলহাটি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবাসহ তাজেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিমসহ মোবাইল সেট জব্দ করা হয়।
তার বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

