ইয়াবা সেবন: ইটনা সদর ইউপি চেয়ারম্যান আটক
নিউজ ডেস্ক | ১১:৪৩ পূর্বাহ্ন, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রোববার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের একটি হোটেল থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শহরের একটি হোটেলে বসে চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ও তার দুই সহযোগী মিলে ইয়াবা সেবন করছিলেন। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

