শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে ময়লা-আবর্জনা রাখার জন্য বালতি বিতরণ

ভৈরবে ময়লা-আবর্জনা রাখার জন্য বালতি বিতরণ

৯:০৫ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি, ২০১৮

1517756706.jpg

কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলরের অর্থায়নে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা রাখার জন্য বালতি বিতরণ করা হয়েছে। 

রোববার এক নাগরিক সভার মাধ্যমে ওই ওয়ার্ডের এক হাজার দুইশো বাসা-বাড়ির মধ্যে বালতিগুলো বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রতিটি বাড়িতে অনুরূপ কার্যক্রম পরিচালিত হবে বলেও জানিয়েছেন কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ।

ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে ‘আসুন সম্ভবনার পথে চলি’ শীর্ষক নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালতি বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় তিনি তার বক্তব্যে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর হাবিবুল্লাহ নিয়াজের ব্যক্তিগত অর্থ ও উদ্যোগে গ্রহণ করা বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ণের ভূয়সি প্রশংসা করেন তিনি।

পৌরসভার মেয়র, বীরমু্ক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আপেল মাহমুদ সেন, দৈনিক গ্রহকোণের সম্পাদক আলহাজ্ব এম.এ.লতিফ, রোটারিয়ান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, মো. অহিদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, স্থানীয় সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক মো. তাজুল ইসলাম তাজভৈরবী, সাবেক পৌর কাউন্সিলর মো. হারুণ অর রশিদ, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, বিশিষ্ট ঠিকাদার আবু বকর ছিদ্দিক, ব্যবসায়ী হাজী সহিদ মিয়া, জালাল উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ বক্তব্যে তার গ্রহণ করা জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়ণে সহযোগিতা করার জন্য পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: সায়দুল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ধন্যবাদ জানান তার ওয়ার্ডের সব বয়সী ও দল-মতের নাগরিকদের।

সভাপতির বক্তব্যে এডভোকেট ফখরুল আলম আক্কাছ পৌরসভার লজিস্টিক সাপোর্ট নিয়ে ব্যক্তিগত অর্থ ব্যয় করে ৮নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা সচল করা, নাটাল মোড় থেকে পাওয়ার হাউজ রাস্তায় লাইটিং ব্যবস্থা স্থাপন, বাসা-বাড়ির ময়লা-আর্বজনা অপসারণে এই উদ্যোগ এবং বিভিন্ন সময়ে ওয়ার্ডের গরীব-দু:খীদের মাঝে চাল-ডাল, কম্বল বিতরণের মতো কার্যক্রমের প্রশংসা করেন। নিয়াজের মতো এমন মানসিকতার জনপ্রতিনিধি বিরল বলে আখ্যায়িত করে তিনি তার সফলতা কামনা করেন।

সূত্র: অর্থসূচক 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM