রাষ্ট্রপতির জন্য জাগো-৭১ ক্লাবের দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি | ১১:০৫ অপরাহ্ন, ২ ফেব্রুয়ারি, ২০১৮

জাগো-৭১ ক্লাবের দোয়া মাহফিল
মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।
শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্যঅষ্টগ্রাম ৭ নং ওয়ার্ডের কাটার হাটিতে স্থাপিত জাগো-৭১ ক্লাবের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জাগো-৭১ ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ তারিফ আহমেদ ভাটির রানিকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি পুনরায় রাষ্ট্রপ্রধান হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমরা উনার সুস্থ্যতার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছি।”
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে নির্বাচনে মো. আবদুল হামিদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দ্বিতীয় মেয়াদেও আবদুল হামিদের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

