লালুয়ারটুক ছাত্র সংসদের শীতবস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি | ৯:১৩ অপরাহ্ন, ৩১ জানুয়ারী, ২০১৮

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে লালুয়ারটুক ছাত্র সংসদ--ছবি কামরুল হাসান বাবু
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি ও লালুয়ারটুক গ্রামের গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লালুয়ারটুক ছাত্র সংসদ।
গত ২১ জানুয়ারি এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করেন সেলিম আহমেদ, ঝরনা আহমেদ এবং রোটারিয়ান কামরুল হাসান বাবু।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করতে আরো যারা সহযোগিতা করেছেন তারা হলেন-মোঃ সাদেক মিয়া, মোঃ ইউনুস মিয়া, মোঃ সোয়াব মিয়া, মোঃ কামাল হোসেন এবং মোঃ আব্দুল হাই।
গরীব,অসহায়,শীতার্ত মানুষের কষ্ট ও দুর্দশা লাগবে সমাজের সচেতন ও বিত্তবানদের উদার মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোটারিয়ান কামরুল হাসান বাবু।

