শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কুলিয়ারচরে গাঁজাসহ আটক এক

কুলিয়ারচরে গাঁজাসহ আটক এক

নিউজ ডেস্ক | ৯:৪৫ অপরাহ্ন, ১৯ জানুয়ারী, ২০১৮

1516376710.jpg

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় প্রাইভেটকারের চালক মো. ওমর ফারুককেও (৩৩) আটক করা হয়।

শুক্রবার বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক চালক মো. ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার ইসমাইল ভূঁইয়ার ছেলে।

নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আশুগঞ্জ গোল চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় থামার সংকেত দিলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-৫৪৮৩) পালিয়ে যায়। পরে ধাওয়া করে ভৈরব উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে চালক ওমর ফারুককে আটক করা হয়।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM