অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন কল্যাণ সমিতির বনভোজন ২৭ জানুয়ারি
বিশেষ প্রতিনিধি | ১:২১ অপরাহ্ন, ১৫ জানুয়ারী, ২০১৮

অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন কল্যাণ সমিতির সভা
ঢাকাস্থ অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর আফতাব নগরে জহুরুল ইসলাম সিটি সোসাইটি কার্যালয়ে এ সভা বসে।
সমিতির আলোচ্যসূচীর অন্যতম বিষয় ছিল ২০১৮ সালের বনভোজন। আগামী ২৭ জানুয়ারি এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। এতে সদস্য ও অতিথিদের জন্য ফি ধরা হয়েছে পাঁচশত টাকা।
উপস্থিত সবার সম্মতিক্রমে এ সভাতেই নতুন আজীবন সদস্যপদ লাভ করেন অষ্টগ্রামের বাঙ্গালপাড়ার তুষার সরকার, সদর ইউনিয়নের ঝুটন চন্দ্র বণিক ও পাউন গ্রামের গোলাম রসূলসহ আরো দুইজন।
সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান।


1 Comments