ভৈরবে ইয়াবাসহ সরকারি কর্মচারী আটক, আদালতে প্রেরণ
নিউজ ডেস্ক | ৬:২১ অপরাহ্ন, ৬ জানুয়ারী, ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে ১০০ পিস ইয়াবাসহ দিদার মোল্লা (৩২) নামে এক রেলকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে ভৈরবের ঘোড়াকান্দা পলাশের মোড় থেকে তাকে আটক করা হয়।
দিদার মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলা ধনগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ভৈরবের ঘোড়াকান্দা এলাকায় ভাড়া বাসায় থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী হিসেবে কাজ করতেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দিদারকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কিশোরগঞ্জ কোর্টে সোপর্দ করা হয়েছে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

