কটিয়াদীতে ট্রাক উল্টে ব্যবসায়ীর মৃত্যু
নিউজ ডেস্ক | ৫:১০ অপরাহ্ন, ৩ জানুয়ারী, ২০১৮

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ট্রাক উল্টে সুধীর চন্দ্র বর্মন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুধীর কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার মৃত শিব চন্দ্র বর্মনের ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, সকালে তেভাগা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরগঞ্জগামী একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাক চালকের পাশে বসা মাছ ব্যবসায়ী সুধীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুধীরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

