শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কর্মবিরতির প্রথম দিন পার করেছে অষ্টগ্রামের হেলথ অ্যাসিসট্যান্টগণ

কর্মবিরতির প্রথম দিন পার করেছে অষ্টগ্রামের হেলথ অ্যাসিসট্যান্টগণ

বিশেষ প্রতিনিধি | ২:০২ পূর্বাহ্ন, ২ জানুয়ারী, ২০১৮

1514836945.jpg
কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম শাখা।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতির প্রথম দিন পার করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম শাখা। 

সোমবার অষ্টগ্রাম হাসপাতালের সামনে সকল হেলথ অ্যাসিসট্যান্টরা সমবেত হয়ে কর্মবিরতি পালন করে। দাবি না মানা পর্যন্ত তারা লাগাতার কর্মবিরতিতে থাকবে বলেও ঘোষণা দেন। এদিকে কর্মবিরতির ফলে অনেক মানুষ তাদের সেবাদান থেকে বঞ্চিত হয়েছে।  

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বেতন-ভাতা বৃদ্ধি ও পদমর্যাদাসহ চারদফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন।  

সেখানে ৩১ ডিসেম্বরের মধ্যে বেতন-ভাতা ও পদমর্যাদার ঘোষণা না দিলে ১ জানুয়ারি থেকে মা ও শিশুদের জন্য টিকাদান (ইপিআই) কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন সমাবেশকারীরা। এর অংশ হিসেবেই বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন অষ্টগ্রাম শাখা কর্মবিরতিকে আছে। 

তাদের চারদফা দাবিসমূহ হল: হেলথ এসিস্ট্যান্টদেরকে নতুন বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দেয়া, মাঠ ভ্রমণ ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ হারে প্রদান করা, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন করে স্বাস্থ্য সহকারি নিয়োগ দেয়া ও ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তন করা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM