পাকুন্দিয়ায় মদ-ইয়াবাসহ আটক ২ বিক্রেতা
নিউজ ডেস্ক | ৫:০৯ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৭ লিটার দেশীয় মদ ও ১১০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার দগদগা ও পৌর সদরের কোর্টবিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বিক্রেতারা হলেন-উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামের মিয়া চাঁনের ছেলে জীবন মিয়া (২০) ও পৌর সদরের বরাটিয়া এলাকার মৃত কাছেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার দগদগা এলাকা থেকে জীবন মিয়াকে ১১০ পিস ইয়াবা এবং পৌর সদরের কোর্টবিল্ডিং এলাকা থেকে ৭ লিটার দেশীয় মদসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
আটক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

