শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন

অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন

বিশেষ প্রতিনিধি | ১০:০৮ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর, ২০১৭

1514563715.jpg
এক রোগীর চোখ পরীক্ষা করছেন চক্ষু শিবিরের ডাক্তার- ছবি: কামরুল হাসান বাবু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে বিনামূল্যে চক্ষু শিবিরের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

শুক্রবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিলনায়তনে সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত চোখের নানান ধরণের অপারেশনের জন্য অষ্টগ্রাম ও পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের একাংশের মোট ১৭২ জন রোগীকে বাছাই করা হয়। আগামী ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি বাছাইকৃত রোগীদেরকে ঢাকায় এনে চিকিৎসা করা হবে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-এ ২ এর উদ্যোগে ও দৃষ্টি উন্নয়ন সংস্থার আয়োজনে এ চক্ষু শিবিবের সার্বিক সহযোগিতায় ছিল অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা এবং অষ্টগ্রাম উপজেলা সমিতি, ঢাকা।

বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি মো: আনোয়ার হোসেন।

দৃষ্টি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে চক্ষু শিবির পরিচালনা করেন লায়ন ডা: মো: শাহীন রেজা চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চক্ষু শিবির কমিটির ইনচার্জ শাখাওয়াত হোসেন পিপলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি এ এফ মাসুক নাজিম, ডিআইজি প্রিজনস, ঢাকা বিভাগ মো: তৌহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক মফিজুল ইসলাম, অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সভাপতি মো: সোলায়মান, অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, নারী নেত্রী সৈয়দা নাসিমা আক্তার, অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: বিমল চন্দ্র রায়, অষ্টগ্রাম উপজেলা সমিতি, ঢাকা’র সভাপতি এস এম আতাউর রহমান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান ভূইয়া ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির অর্থসম্পাদক রোটারীয়ান কামরুল হাসান বাবু ভাটির রানিকে জানান, সম্পূর্ন বিনামূল্যে দৃষ্টি উন্নয়ন সংস্থা এ চক্ষু শিবিবের আয়োজন করেছে। অপারেশনের জন্য রোগীদের ঢাকায় এনে চিকিৎসা শেষে পুনরায় গ্রামে ফেরত পাঠানো হবে। এর জন্য রোগীদেরকে এক টাকাও খরচ করতে হবেনা।

এর আগে অষ্টগ্রামসহ হাওর এলাকায় বেশ কয়েকটি চক্ষু শিবিবের মাধ্যমে দুই-আড়াই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে দৃষ্টি উন্নয়ন সংস্থা, জানালেন কামরুল হাসান বাবু।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM