শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল চারদফা দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা হেলথ অ্যাসিসট্যান্টরা

চারদফা দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা হেলথ অ্যাসিসট্যান্টরা

বিশেষ প্রতিনিধি | ৩:২৩ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর, ২০১৭

1514539402.jpg
জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জ জেলা হেলথ অ্যাসিসট্যান্টরা

বেতন-ভাতা বৃদ্ধি ও পদমর্যাদাসহ চারদফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা। 

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে দেশের ৬৪ জেলা থেকে আসা কয়েক হাজার হেলথ অ্যাসিসটেন্ট যোগ দেন।  

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বেতন-ভাতা ও পদমর্যাদার ঘোষণা না দিলে ১ জানুয়ারি থেকে মা ও শিশুদের জন্য টিকাদান (ইপিআই) কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন সমাবেশকারীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারিরা সেবা দিয়ে যাচ্ছেন। শিশু ও মাতৃমৃত্যু কমানো, য²া, ধনুষ্টংকার, ডায়রিয়া, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি ও অন্ধত্ব দূরীকরণে দায়িত্বশীল ভূমিকা রাখছেন তারা। কিন্তু স্বাস্থ্য সহকারিদের এসব কাজ টেকনিক্যালধর্মী হলেও সরকার টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়ন করছে না। এতে পদমর্যাদাসহ বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

তাদের চারদফা দাবিসমূহ হল: হেলথ এসিস্ট্যান্টদেরকে নতুন বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দেয়া, মাঠ ভ্রমণ ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ হারে প্রদান করা, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন করে স্বাস্থ্য সহকারি নিয়োগ দেয়া ও ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তন করা।

প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি এসব দাবি জানিয়ে ৩১ ডিসেম্বরের সেগুলি না মানলে ১ জানুয়ারি থেকে সারাদেশে টিকাদান বন্ধ থাকবে বলে ঘোষণা দেন দাবি বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক এনায়েত রাব্বী লিটন ও সদস্য সচিব মোর্শেদুল আলম। 

সমাবেশে অংশ নেয়া অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর ভাটির রানিকে বলেন, “আশা করছি সরকার আমাদের দাবিগুলো পূরণ করবে।”

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM