ভাটির রানি অফিসে সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী
বিশেষ প্রতিনিধি | ৭:৪৭ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর, ২০১৭

বাম পাশ থেকে শরীফ খান, মনোয়ার হোসেন পুলক ও আলমগীর খন্দকার
ভাটির রানি অনলাইনের অফিস পরিদর্শন করেছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর সহ-সম্পাদক আলমগীর খন্দকার, কিশোরগঞ্জের অষ্টগ্রাম রোটারী ডিগ্রী কলেজের প্রভাষক মনোয়ার হোসেন পুলক ও ব্যবসায়ী শরীফ খান।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরস্থ ভাটির রানি অফিসে আসেন তাঁরা। এ সময় ভাটির রানি অনলাইনের সম্পাদক গোলাম রসূল তাদেরকে অভ্যর্থনা জানান।
অফিস পরিদর্শন শেষে তাঁরা ভাটির রানির ভূয়সী প্রশংসা করে বলেন, মাত্র অল্পদিনের মধ্যেই অনলাইনটি সমগ্র হাওরাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন এর পাঠক ও লেখক সংখ্যা বাড়ছে। এটি ভাটির রানির জন্য অনেক বড় অর্জন।
সকল ধরণের সহায়তার আশ্বাস দিয়ে, গুণগত মান ও সংবাদ বাছাইয়ে ভাটির রানি তার স্বকীয়তা বজায় রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অফিস পরিদর্শনের জন্য ভাটির রানির সম্পাদক গোলাম রসূল তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


1 Comments