কিশোরগঞ্জে সমাজসেবা অধিদফতরের সাড়ে ১৩ লাখ টাকার অনুদান
নিউজ ডেস্ক | ৪:৩০ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জে নানা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের এ চেক রোগী ও তাদের স্বজনদের হাতে তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।
সমাজসেবা অধিদফতরের আওতায় ৫০ হাজার টাকা করে ২৭ জন রোগীকে মোট সাড়ে ১৩ লাখ টাকার অনুদান দেয়া হয়।
কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা কালেক্টরেটের সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ ও রোগীদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

