কিশোরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠিত
নিউজ ডেস্ক | ৯:৫৯ পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জ প্রেসক্লাবে দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহকে সভাপতি ও একুশে টিভি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহাম্মদ রাজনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আহমেদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
এছাড়া এনটিভির জেলা প্রতিনিধি মারুফ আহমেদ (সাংবাদিক সদস্য) ও প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠানকে (সহযোগী সদস্য) সহ-সভাপতি এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক ও ডা. আ. ন. ম. নৌশাদ খানকে (আজীবন সদস্য) সদস্য করে এ কমিটি গঠন করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য, সহযোগী সদস্য ও আজীবন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

