শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে শেষ হলো যুব গেমসের প্রতিযোগিতা

কিশোরগঞ্জে শেষ হলো যুব গেমসের প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | ৯:১২ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর, ২০১৭

1514128337.jpg

 কিশোরগঞ্জে যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বালক ফুটবল ফাইনাল খেলা দিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শেষ ইভেন্টে বালক বিভাগে শিরোপা জেতে তাড়াইল উপজেলা।

এছাড়া বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমগঞ্জ উপজেলা।

বালকদের লড়াইয়ে তাড়াইল উপজেলার প্রতিপক্ষ ছিলো ভৈরব উপজেলা। ফাইনালে দিদারের একমাত্র গোলে জয় পায় তাড়াইল।

এদিকে বালিকা বিভাগে করিমগঞ্জ উপজেলার প্রতিপক্ষ ছিলো কিশোরগঞ্জ সদর উপজেলা। ম্যাচের শেষ মিনিটে ঝুমুরের গোলে জয় নিশ্চিত করে করিমগঞ্জ।

পরে সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কিশোরগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য দিলারা বেগম আসমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপ সচিব) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM