শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা আটক

কিশোরগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা আটক

নিউজ ডেস্ক | ১:১৮ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর, ২০১৭

1514013482.jpg

কিশোরগঞ্জে ১১৫ পিস ইয়াবাসহ জামিরুল (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জামিরুল কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকার শাহাব উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লক্ষ্মীগঞ্জ বাজার এলাকা থেকে ১১৫ পিস ইয়াবাসহ জামিরুলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM