‘হাওর বিবেক’ উপাধি পেলেন গোলাম রসূল
বিশেষ প্রতিনিধি | ১০:৪৬ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর, ২০১৭

গোলাম রসূল ও তুষার সরকার
ভাটির রানির সম্পাদক গোলাম রসূলকে ‘হাওর বিবেক’ বলে অভিহিত করেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)'র সাবেক সাধারণ সম্পাদক ও র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক তুষার সরকার।
হাওর এলাকার নদীসমূহকে ইজারামুক্ত করতে বর্তমান রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের কাছে খোলা চিঠি লেখার জন্য তিনি গোলাম রসূলকে এ উপাধি দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, “এমন প্রাণের দাবীটি যথাযথ ব্যক্তির কাছে তোলায় গোলাম রসূলকে ‘হাওর বিবেক’ বলে অভিহিত করলাম।”
উল্লেখ্য, গোলাম রসূলের খোলা চিঠিটির শিরোনাম ছিল, “মহামান্য রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি: হাওরের নদীগুলো ইজারামুক্ত করে দিন।”
হাওর এলাকার জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন গোলাম রসূল। তার শৈশব ও কৈশোর কেটেছে হাওর এলাকায়। তাই হাওর নিয়ে তার উপলব্ধিটাও গভীর।
তুষার সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভাটির রানির সম্পাদক বলেন, “আমি হাওরের সন্তান, হাওরকে ভালবাসি। সারাজীবন হাওর এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাদের পাশে থাকতে চাই। আর এ লক্ষ্যেই আমি কাজ করছি।”


1 Comments